সাড়ে তিন লাখ টাকা হলেই কায়েসের অস্ত্রোপচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে রক্ত-ক্ষরণজনিত কারণে চাঁদপুরের রহিমা-নগরের বাসিন্দা কালু মিয়ার ছয় বছরের শিশুপুত্র কায়েসকে গত ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা বলেছেন, উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। তবে এর জন্য সাড়ে তিন লাখ টাকা দরকার। কিন্তু এই টাকা শিশুটির মা-বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন কায়েসের মা-বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমির হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫.১০১.১৪৮০২৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।