সাড়ে পাঁচ কেজি সোনাসহ দুই ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শনিবার ভোরে সাড়ে পাঁচ কেজি সোনা ও ৮৬ হাজার দিরহামসহ (সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা) ভারতীয় দুই নাগরিককে আটক করেছে শুল্ক বিভাগ।

আটক হওয়া দুই ব্যক্তির নাম জিগনেস কুমার ও দীনেশ মঙ্গিলাল। তাঁরা ভোর সাড়ে চারটায় আবুধাবি থেকে একটি বিমানে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় ওই দুই নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি সোনার বার ও ৮৬ হাজার দিরহাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের দাম প্রায় আড়াই কোটি টাকা। আটক হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।