সাড়ে ১০ ঘণ্টা পর নৌচলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ১০ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌচলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে চলাচল শুরু হয়।
নৌযান চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়ে কয়েক শ গাড়ি। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১০টা থেকে আজ ভোররাত চারটা পর্যন্ত কুয়াশায় নৌযান চলাচল বন্ধ ছিল। চারটার দিকে কুয়াশা কম দেখে ফেরি চালু হয়। আধা ঘণ্টা পর ভারী কুয়াশার কারণে তা আবার বন্ধ হয়ে যায়। এ সময় দুই দফায় মাঝ নদীতে বেশ কয়েকটি ফেরি আটকা পড়ে।
আরও পড়ুন..
দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ