সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ গাড়ির দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত মঙ্গলবার রাত ১০টার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে আটকা পড়ে শতাধিক যানবোঝাই পাঁচটি ফেরি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত যানবাহনের পাঁচ কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়। পাটুরিয়া ঘাটেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তির শিকার হন ইজতেমাগামী কয়েক হাজার মুসল্লিসহ সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টা থেকে এই পথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফের ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ১০টার পর থেকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে দৌলতদিয়া থেকে একটি ও পাটুরিয়া থেকে আরও চারটি বড় ফেরি যানবাহন নিয়ে ছেড়ে গেলেও মাঝ নদীতে কুয়াশার কারণে আটকা পড়ে।