প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও অতিবৃষ্টিতে ময়মনসিংহ জেলার আটটি উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ওই আট উপজেলার ১৩ হাজার ৫১০ হেক্টর জমির আমনের চারা পানির নিচে নিমজ্জিত হয়ে আছে।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জাতভেদে রোপা আমনের চারা ৭ থেকে ২০ দিন পর্যন্ত পানির নিচে থাকলেও তা নষ্ট হয় না। তারপরও যদি চারা ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষেত্রে বিকল্প চাষের প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয় ও জলাবদ্ধ এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ আগস্ট থেকে পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে জেলার ধোবাউড়া উপজেলায়। একই কারণে হালুয়াঘাট উপজেলার কিছু এলাকাও প্লাবিত হয়েছে। এ ছাড়া গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা ও ফুলবাড়িয়া উপজেলায় অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা।