সাড়ে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়ে ২৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। নগরীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এডিবির চলমান প্রকল্পে এই অর্থ বরাদ্দ হবে।
এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের অর্থনীতিবিদ আকিরা মাৎসুনাগা বলেন, নতুন করে এই অর্থ বরাদ্দের ফলে ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারিত হবে। এর পাশাপাশি ওয়াসার ব্যবস্থাপনা আরও উন্নত হবে। এর ফলে নগরীর নিম্ন আয়ের মানুষের সুপেয় পানি প্রাপ্তি আরও সহজ হবে।
ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এডিবির চলমান প্রকল্পের ফলে নগররীর প্রায় ৭০ লাখ মানুষের খাবার পানির সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। তবে নগরীর নিম্ন আয়ের মানুষের সুপেয় পানি প্রাপ্তিতে নানা বাধা এখনো রয়ে গেছে। নতুন ঋণে নগরীতে আরও পাইপলাইন তৈরি হবে।