সাড়ে ৩ ঘণ্টা পর নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরিসহ সব ধরনের নৌচলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টা থেকে ওই নৌপথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে পাঁচটি ফেরি আটকা পড়ে। সকাল সাড়ে নয়টার দিকে নৌচলাচল আবার শুরু হয়।

কুয়াশায় মাঝনদীতে খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কাবেরী, শাপলা শালুক ও চন্দ্রমল্লিকা ফেরিগুলো আটকে পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় আবার এগুলোর চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর নৌচলাচল আবার শুরু হয়েছে।