সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু রয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশায় ভোরে মাঝনদীতে একটি ফেরি আটকে যায়। তাই চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়।
আরও পড়ুন: