সাড়ে ৩ হাজার টেলিফোন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির নিচের ৮০ মিটার তার চুরির কারণে গুলশান, নিকেতন, তেজগাঁও এলাকার প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন বিকল হয়ে পড়েছে। তার চুরির ব্যাপারে গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। পাশাপাশি বিটিসিএল কর্তৃপক্ষ তার প্রতিস্থাপনের কাজে হাত দিয়েছে। আশা করা হচ্ছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে টেলিফোনগুলো আবার চালু হবে। বিজ্ঞপ্তি।