সাড়ে ৩৭ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় গত শনিবার রাতে একটি মাইক্রোবাস থামিয়ে সাড়ে ৩৭ লাখ টাকা লুট করেছে একদল লোক। এর সাত লাখ টাকা পুলিশ উদ্ধার করলেও বাকি টাকার হদিস পাচ্ছে না। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানায়, শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাস জিদ্দাবাজার এলাকায় পৌঁছালে ২০-৩০ জন লোক বাসটি থামায়।