সাড়ে ৭১ মণ ইলিশ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিমওয়ালা ইলিশ রক্ষায় সরকার ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। তার পরও কিছু অসাধু জেলে ও মৎস্য ব্যবসায়ী ডিমওয়ালা ইলিশ শিকার করছেন—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চাঁদপুর থেকে প্রায় ৭০ মণ (১৭ ঝুড়ি) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৫৯ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করেছেন।জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টায় চাঁদপুর লঞ্চঘাটে যুবরাজ-৮ ও কোকো-২ যাত্রীবাহী লঞ্চের ভেতর থেকে ম্যাজিস্ট্রেট শামিমুল হক অভিযান চালিয়ে এসব ডিমওয়ালা ইলিশ জব্দ করেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালান মরিয়মনগর চৌমুহনী বাজারের দুটি মাছের আড়তে। এ সময় প্রায় ৫৯ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। এসব মাছ নিলামে আট হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।