সাড়ে ৯ মণ ওজনের মাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় সারা বছর মাছ ধরেন দুই ভাই আতিয়ার মোল্লা ও ইকবাল মোল্লা। আজ মঙ্গলবার ভোরে বিশাল এই সাঙ্গট (শাপলা) মাছটি ঘূর্ণ বেড় জালে ধরা পড়ে ফরিদপুর সদরের মজলিশপুর এলাকায়। এরপরই শুরু হয় হুলুস্থুল!

ছবি : আলীমুজ্জামান রনী
ছবি : আলীমুজ্জামান রনী

কয়েকজনের প্রচেষ্টায় তোলা হচ্ছে মাছটি। জেলে আতিয়ার ও ইকবালের ভাষ্য, মাছটির ওজন প্রায় সাড়ে ৯ মণ।

ছবি : আলীমুজ্জামান রনী
ছবি : আলীমুজ্জামান রনী

জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলছেন, মাছটি সাঙ্গট। শাপলা পাতা মাছও বলা হয় অনেক এলাকায়। ইংরেজিতে এটির নাম স্টিং রে ফিশ। 

ছবি:আলীমুজ্জামান রনী
ছবি:আলীমুজ্জামান রনী

মাছ দেখতে উৎসুক জনতার ভিড়। 

ছবি:আলীমুজ্জামান রনী
ছবি:আলীমুজ্জামান রনী

মেসার্স দত্ত মৎস্য আড়তের মজিবর দত্ত (আড়তের কর্মীরা তাঁকে এই নামেই ডাকেন) মাছটি কেনেন ৪০ হাজার টাকায়।