সায়রা মহসিনের সমর্থকদের আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সাংসদ নির্বাচিত হওয়ায় গত সোমবার রাতে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছেন তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
সায়রা মহসিন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। গত সোমবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। আনন্দ মিছিলটি মৌলভীবাজার শহরের দর্জিমহল এলাকা থেকে বের হয়ে শহরের শাহ মোস্তফা সড়ক, কোর্ট রোড, চৌমোহনা এলাকা, সাইফুর রহমান সড়ক ও পশ্চিমবাজার হয়ে আবার দর্জিমহলে ফিরে যায়।