সায়াম উর-রহমানের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান নারগিসের একমাত্র ছেলে সায়াম উর-রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সায়াম গত বছরের এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে হিমায়িত লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে। বিজ্ঞপ্তি।