সায়েদাবাদে বাসচাপায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে গতকাল বৃহস্পতিবার রাতে বাসচাপায় বাছির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। বাছির একটি পরিবহনের সুপারভাইজার। পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে সায়েদাবাদ সড়ক ও জনপথ মোড়ে সিলেটগামী একটি মিনিবাস বাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে মিনিবাসটিকে যাত্রাবাড়ী কলাপট্টির কাছে আটকায়। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মো. শরীফ নামের একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।