সায়েন্স ল্যাবরেটরিতে মাইক্রোবাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনের সড়কে আজ সোমবার দুপুরে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, দুপুর একটার দিকে সায়েন্স ল্যাবরেটরির সামনের সড়কে থাকা মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে আশপাশের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঁটাবন থেকে একটি ইউনিট গিয়ে বেলা দেড়টার দিকে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।