প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়েম-উর-রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ আসর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ার সড়ক দুর্ঘটনায় সায়েম মারা যান। বিজ্ঞপ্তি।