সি চিন পিংকে স্বাগত জানিয়ে ওয়ার্কার্স পার্টির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বাগত জানিয়ে ঢাকায় সমাবেশ ও লাল পতাকা শোভাযাত্রা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, চীনের জনগণ কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে দেশকে একটি উন্নত দেশে পরিণত করেছে। বাংলাদেশের জনগণ চীন থেকে শিক্ষা নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান, মুস্তফা লুৎফুল্লাহ, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে লাল পতাকার শোভাযাত্রা বের হয়ে তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।