সি-ট্রাক সার্ভিস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাটে যাত্রী পারাপারে সি-ট্রাক সার্ভিস চালু করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ ছালাম সার্ভিসটির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর ১৫০ যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায় এসটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী সরওয়ার জাহান প্রমুখ।