সিঁড়ি দিয়ে না নামাই উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প হলে ভবন, বাসাবাড়ির বাসিন্দারা তাড়াহুড়ো কিংবা দৌড়াদৌড়ি করে বাইরে বেরোতে গিয়েই দুর্ঘটনার মাত্রা বাড়িয়ে দেন। সিলেটের ক্ষেত্রে গতকাল তা-ই হয়েছে। আতঙ্কিত না হয়ে বরং সাহস করে সচেতন থাকতে হবে। ঘর থেকে বের না হতে পারলে মাথায় বালিশ চেপে দেয়ালের পাশে কিংবা পাকা ভবনের বিমের নিচে গুটিসুটি মেরে বসে থাকাটাই সবচেয়ে ভালো পন্থা। এতে ভবনের ছাদ বা ঘরের চালা ভেঙে পড়লেও প্রাণহানি কিংবা বড় রকমের কোনো জখমের আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যাবে। বাসিন্দা যদি বহুতল ভবনের হন, তাহলে সিঁড়ি দিয়ে না নামাই উচিত। কারণ, বড় ভূমিকম্পে সিঁড়িই আগে ভেঙে পড়ে। বহুতল ভবন থেকে নামতে গিয়ে লিফট ব্যবহার করা মোটেই উচিত নয়
মুশতাক আহমদ
বিভাগীয় প্রধান, পুর ও পরিবেশ কৌশল বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট