সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে বস্ত্র ও পাটমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁড়ি থেকে পড়ে পা ও হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মন্ত্রী তাঁর হেয়ার রোডের বাসভবনের দোতলা থেকে নামার সময় পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর চিকিৎসকেরা জানান, তাঁর হাঁটুর হাড় ভেঙেছে। আজ শনিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। মন্ত্রী তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।