সিঁড়ি থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে গতকাল শুক্রবার বিকেলে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। তার নাম আঁখি আক্তার (১৪)। সে মোহাম্মদপুরের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে আঁখির স্বজনেরা জানিয়েছেন, মা-বাবার সঙ্গে মোহাম্মদপুরে থাকত আঁখি। গতকাল সে গুলশান-১-এর ১৫ নম্বর সড়কে মামার বাড়িতে বেড়াতে যায়। মামাতো ভাইয়ের সঙ্গে খেলার সময় সপ্তম তলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আঁখি। গুরুতর অবস্থায় বিকেল েসায়া পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, যে ভবন থেকে আঁখি পড়ে যায়, সেটি নির্মাণাধীন। সিঁড়িতে কোনো রেলিং ছিল না। তাই খেলার সময় সে পড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।