সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় গতকাল শুক্রবার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে ঋতু আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। ঋতুর পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে বাড্ডার খিলবাড়িরটেকের একটি বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ির ফাঁক দিয়ে ঋতু নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পায়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঋতুদের পরিবার ছয়তলা ওই বাড়ির তিনতলায় থাকে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।বিকেলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সরদার মোহাম্মদ কাইয়ুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।