সিংগাইরে দুই ছিনতাইকারী গণপিটুনির শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন মাদারীপুরের আলম (২৫) ও বরিশালের গৌরনদীর মোকসেদুর রহমান (৩০)।সিংগাইর থানার পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামের হাফেজা খাতুন রিকশায় করে বায়রা বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করেন। এরপর ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাফেজা চিত্কার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পিটুনি দেয়। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আটক দুই ছিনতাইকারীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।