সিংড়ায় আ.লীগ প্রার্থী জয়ী, ফল প্রত্যাখ্যান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম জয়ী হয়েছেন। তবে বিএনপি প্রার্থী নির্বাচনের এ ফল প্রত্যাখ্যান করেছেন। আজ মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান রাত ১০টার পর উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

শফিকুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে ৯৪ হাজার ৭৫৪ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী ফায়জুন নেছা পেয়েছেন ৬৬ হাজার ৮৪৮ ভোট। এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান ৩ হাজার ৮৭৭ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মিজানুর রহমান এক হাজার ৩৭ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর শফিকুল ইসলামের সমর্থকেরা শহরে আনন্দ মিছিল করেন। তবে বিএনপি-সমর্থিত প্রার্থী ফয়জুন নেছা এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন।