সিংড়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের সামগ্রী দিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক সংস্কারের প্রতিবাদে নাটোরের সিংড়ায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ফোরাম নামের একটি সংগঠন। সিংড়া বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কটি সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারেরা নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করায় রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি মোল্লা এমরান আলী, সম্পাদক মাহবুব আলমসহ মোটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস মালিক সমিতির নেতারা বক্তব্য দেন। নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম জানান, সঠিক মানের উপকরণ দিয়ে কাজ না করলে বিল বন্ধ করে দেওয়া হবে।
নাটোর প্রতিনিধি