বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নতুন বিদ্যুৎ-লাইনের কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক্টরচালক খোকন মিয়া (৩০) গতকাল শুক্রবার প্রাণ হারিয়েছেন। তিনি শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বেলকুচি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে এভিলন টেকনোলজি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নতুন বিদ্যুৎ-লাইনের খুঁটি স্থাপনের কাজ করছিলেন। অসাবধানতাবশত একটি খুঁটি উত্তোলনের সময় টানানো তারে লেগে গেলে খুঁটির সঙ্গে ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় খুঁটির সঙ্গে দাঁড়িয়ে থাকা ঠিকাদারের ট্রাক্টরচালক খোকন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।