সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জেএসসি পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার চৌগ্রামবাজারে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধ দিবস হরতালের কারণে সকালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হয়। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে সন্ধ্যার আগ মুহূর্তেদুটি ভটভটি গাড়িতে করে ১৬ জন পরীক্ষার্থী উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিল। পথে চৌগ্রামবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে একটি ভটভটি উল্টে যায়। এতে ভটভটিচালক আবদুল খালেক (৩০) ও পরীক্ষার্থী মাহবুবুর রহমান (১৪) গুরুতর আহত হয়। তাদের দুজনের শরীর গাড়ির গরম পানিতে পুড়ে গেছে। দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আহত জেএসসি পরীক্ষার্থী নাজমা, আলো, সোহান, সাব্বির, শারফুলইসলামসহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পরীক্ষার্থীরা সবাই সিংড়ার চৌগ্রামের বাসিন্দা।