সিংড়াকে মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় গতকাল শনিবার এক হাজি সমাবেশে উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। সকাল ১০টায় পৌর মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে উপজেলা আরাফাতি কল্যাণ পরিষদ। এতে এবার হজ গমনে ইচ্ছুক শতাধিক ব্যক্তিসহ তিন শতাধিক হজযাত্রী অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি আবু জাহেদ মোল্লা। বক্তব্য দেন জেলা আরাফাতি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র শামিম আল রাজি প্রমুখ। সমাবেশ শেষে বিকেলে তাঁরা শহরে মাদকবিরোধী শোভাযাত্রা বের করেন।