সিংড়ার তিনটি স্থানে ২৫টি যানবাহনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-বগুড়া মহাসড়কের নাটোরের সিংড়া উপজেলার আজাদদোরগা থেকে বাঁশের ব্রিজ এলাকা পর্যন্ত রাস্তার তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে।গত শুক্রবার রাতে বগুড়াগামী একটি মাইক্রোবাস, ট্রাকসহ প্রায় ২৫টি যানবাহনে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের মারপিট করে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের কৈগ্রাম মাদারী পুকুর, কয়াপাড়া এলাকার তিনটি স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা যানবাহনের গতিরোধ করে। তারা যাত্রী ও চালকদের মারপিট করে টাকা ও মুঠোফোন লুট করে। অবশ্য পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের বহনকারী একটি ট্রাক উদ্ধার করে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের জিমঞ্চায় দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে রাস্তা থেকে গাছের গুঁড়ি অপসারণ করে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।