সিংড়ায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকুরিয়া ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে গ্রামের তিন ভাই নটো সরকার, সোনাতন সরকার ও টুটুল সরকারের ঘরে হঠাৎ আগুন লাগে। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে চারটি ঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে।