সিংড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় সামছুল হক (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার চামারী ইউনিয়নের গুনাইখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুল হক ওই গ্রামের মোহামঞ্চাদ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী অজুফা বেওয়া সিংড়া থানায় অভিযোগ দিয়েছেন।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে সামছুল হকের সঙ্গে প্রতিবেশী ভুলু মীরের বিরোধ ছিল। শনিবার রাতে সামছুল হক স্থানীয় গুনাইখাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী ভুলু মীর ও তাঁর ছেলে সেন্টু মীর সামছুল হককে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রাজশাহী নেওয়ার পথে সামছুল হকের মৃত্যু হয়। খবর পেয়ে রোববার সকালে সিংড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।