সিংড়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় আসমা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইটালী ইউনিয়নের দ্বি-পাকুরিয়া গ্রামের হাসান আলীর স্ত্রী।সিংড়া থানা সূত্রে জানা গেছে, গত রোববার সকালে প্রতিবেশীরা দ্বি-পাকুরিয়া গ্রামের ওই বাড়ির নিজ ঘরে আসমা বেগমের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তাঁর মৃতদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে। নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসমার শ্বশুর ভ্যানচালক আনোয়ার হোসেন ও শাশুড়ি হাসিনা বেগমকে আটক করে থানায় এনেছে। আসমার স্বামী হাসান আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে হাসান আলী মুঠোফোনে জানান, তাঁর স্ত্রী আসমা বেগম ফাঁসিতে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তিনি দায়ী নন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান জানান, গৃহবধূর অভিভাবকেরা কেউ থানায় অভিযোগ করেননি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।