সিংড়ায় জনতার আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় ‘জনতার আদালত’ বসানো হয় গত মঙ্গলবার রাতে। আদালতে স্থানীয় সাংসদ ও ইউপির চেয়ারম্যানরা সাধারণ ভোটারদের কাছে নানা বিষয়ে জবাবদিহি করেন।মঙ্গলবার রাতে রামানন্দ-খাজুরা ইউপি ভবনের সামনে এ আদালত বসে। নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদ বলেন, এ আয়োজনের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের জনগণের কাতারে নেমে সমস্যা চিহ্নিত করে সমাধান করা দরকার। গ্রাম এলাকা থেকেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু হোসেন, তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান তপন কুমার সরকারসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।গ্রামবাসী রাস্তাঘাট, স্কুল, খেলার মাঠ নির্মাণসহ তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। ইউপির চেয়ারম্যান সুলতান আহমেদ তাঁদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে সাঁওতাল, ওঁরাওসহ প্রায় তিন হাজার এলাকাবাসী অংশ নেয়।