সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে বাবু সরকার ও সিদ্দিক সরকারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার শাহানশাহ ও তাঁর ভাই ওহাবের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাবু সরকারের বাড়ির আঙ্গিনায় গিয়ে তাঁর ওপর হামলা চালান।এ সময় বাবু সরকারের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।