সিংড়ায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় বিষাক্ত মদ পান করে দুজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন।মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বিনগ্রামের আবদুল মজিদ (৪০) ও রাতাল গ্রামের গুরুচরণ ওঁরাও (৬০)। অসুস্থ ব্যক্তির নাম বিমল চন্দ্র ওঁরাও (৪৫)। তাঁর বাড়ি রাতাল-শালিকাপাড়া গ্রামে। পুলিশ গতকাল শনিবার মজিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিদ, গুরুচরণ ও বিমল বৃহস্পতিবার বিকেলে গুরুচরণের বাড়িতে মদ পান করে। এরপর গুরুচরণ অসুস্থ হয়ে শুক্রবার নিজ বাড়িতে মারা যান। বিকেলে তাঁর লাশ সৎকার করা হয়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মজিদ মারা যান। এদিকে বিমল অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় বামিহাল বাজারের আদর্শ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। তিনি এখন চিকিৎসাধীন। বামিহাল বাজারের আদর্শ চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক সহিদুল ইসলাম বলেন, বিমল মাদকের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।