সিংড়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা জোড়া ব্রিজ নামক স্থানে রাস্তায় গাছ ফেলে প্রায় ২৫টি যানবাহনে ডাকাতি হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের মারপিট করে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন সেট লুটে নেয়। প্রত্যক্ষদর্শী ও সিংড়া থানা সূত্রে জানা যায়, আবারও ডাকাতির আশঙ্কায় রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন দাঁড়িয়ে যাওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার এবং রাস্তার গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। একই সময় চৌগ্রাম থেকে বড়িয়া যাওয়ার রাস্তায়ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সিংড়া উপজেলা রিকশা-ভ্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেনসহ একটি বিয়েবাড়ির বেশ কয়েকজন ডাকাতদের কবলে পড়েন।