সিআইইউর ভর্তি পরীক্ষা ২১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শরৎকালীন সেমিস্টারের ভর্তি পরীক্ষা ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জামালখানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ভর্তি এবং রেজিস্ট্রেশন অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ ও এমবিএ কোর্স, আইন অনুষদের এলএলবি ও এলএলএম, এলএলএম ইন হিউম্যান রাইটস্ কোর্স, লিবারেল আর্টস অনুষদের ইংরেজি বিভাগ, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল, ইলেকট্রনিক এবং টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। ফরম তথ্য অফিস হতে সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www. ciu. edu. bd) হতে ফরম ডাউনলোড করে জমা দেওয়া যাবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট।

বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ (মুঠোফোন: ০১৯৪-৬৯৭৩৭৭৮) অথবা ওয়েবসাইট হতে জানা যাবে। বিজ্ঞপ্তি