সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পল্লবীর যে বাসাটিতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন, সেই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই কর্মকর্তার নাম সোমেন হাসনাইন রব্বানি (৩৮)। তিনি সিআইডির উপপরিদর্শক (এসআই) ছিলেন। তাঁর গ্রামের বাড়ি যশোরে। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, পুলিশ বাড়ির চারতলার দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। রবি সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন বলেও জানান তিনি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।