সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ওরা বাবাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে আমাদের হুমকিধমকি দিচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের কাছে আর্থিক সুবিধা নিয়ে অভিযোগপত্র থেকে হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ আসামিকে অব্যাহতি দিয়েছে।’গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের নিহত পশুপতি বরকন্দাজের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজলী বালা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সাতক্ষীরা শাখার পরিদর্শক আমির হোসেন জানান, তিনি যথাযথ তদন্তের মাধ্যমেই আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।