সিআইডি কর্মকর্তার মৃত্যুতে মামলা, পুলিশের সন্দেহ আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা সোমেন হাসনাইন রব্বানির (৩৮) মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর ভায়রা ও পুলিশ এটি আত্মহত্যা বলে সন্দেহ করছে। তাঁরা জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পল্লবীর একটি বাসা থেকে সোমেনের লাশ উদ্ধার করা হয়। সেখানেই সোমেন পরিবার নিয়ে থাকতেন। তিনি সিআইডির উপপরিদর্শক (এসআই)। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

সোমেনের ভায়রা মো. রফিক গতকাল রাত পৌনে ১০টার দিকে পল্লবী থানায় মামলাটি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এটি আত্মহত্যা। কারণ, ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে আত্মহত্যা করার কথা লেখা ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকিরের ভাষ্য, প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছেন মামলার বাদী ও পুলিশ কর্মকর্তারা।