সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যা মামলার তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার দ্বিতীয় দফায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে বগুড়ার বিচারিক হাকিম আদালত এ নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির ফটকের কাছে খুন হন দীপঙ্কর চক্রবর্তী। এ ঘটনায় তাঁর ছেলে শেরপুর থানায় হত্যা মামলা করেন। দীপঙ্কর চক্রবর্তী ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং শেরপুর ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলায় নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।