সিআইডিতে নতুন ডিআইজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সংস্থাটির নতুন অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন আবদুস সালাম। তিনি শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক থেকে নতুন এই কর্মস্থলে যোগ দেবেন। সিআইডির বর্তমান ডিআইজি রৌশন আরা বেগমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। তা ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হয়েছেন টিঅ্যান্ডআইএমের বর্তমান ডিআইজি মো. নওশের আলী। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।