সিআইডিতে হস্তান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল বিথার হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম আবির পারভেজ এই আদেশ দেন।
আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের চার বছর পর নয়জনের বিরুদ্ধে এ বছর ১০ অক্টোবর খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক জাকির হোসেনের আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাফিউর রহমান।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার
আনিসুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাউল হোসেনসহ একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন, জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলী শিকদার, মাসুদ রানা ওরফে রানা, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ।
২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরের মুসলমানপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা বিথার নিহত হন।