সিআইডির আলামত সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার পেছনে কোয়ার্টারে বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনায় আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) বোমা বিশেষজ্ঞ দল।গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার পেছনের কোয়ার্টারে বিস্ফোরণে থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহানের শরীর ঝলসে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সিআইডির বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। তিনি জানান, ঘটনাস্থলে স্প্লিন্টার-জাতীয় কিছু পাওয়া যায়নি।নাজমুল আলম বলেন, প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।