সিআইডির কর্মকর্তা আবু হেনাকে আসামিপক্ষের জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে আসামিপক্ষের জেরা শুরু হয়েছে। গতকাল রোববার তাঁকে আসামি খোদা বখশ চৌধুরীর পক্ষে জেরা করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন আজ সোমবার পরবর্তী জেরার দিন ধার্য করেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষের ৬২ নম্বর সাক্ষী আবু হেনা গত ২৭ মে সাক্ষ্য দেন।আবু হেনাকে গতকাল জেরা করেন খোদা বখশ চৌধুরীর আইনজীবী আবদুর রশিদ। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন।এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জন আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় তারেক রহমানসহ অপর ১৯ জন পলাতক রয়েছেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন।