প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেছে। গত বুধবার রাতে চেম্বার ভবনে সালাহ উদ্দিন আলী আহমদকে অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁকে অভিনন্দিত করে বক্তব্য দেন সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ প্রমুখ।