সিআরজিএর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করার দাবি নিয়ে মানববন্ধন করেছে চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলি (সিআরজিএ)। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, আইনজীবী সালমা আলী প্রমুখ। তাঁরা বলেন, ‘কোনো শিশুকে আমরা রাজনৈতিক সভা-সমাবেশে দেখতে চাই না।’ প্রসঙ্গত, জাতিসংঘ শিশু সনদ ও জাতীয় শিশুনীতিতে বলা রয়েছে, শিশুকে কোনো সহিংস ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা যাবে না। বিজ্ঞপ্তি।