সিআরপিতে কৃত্রিম হাত-পা সংযোজন স্কুলের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পা কেটে ফেলার পর ক্রাচে ভর না করে হাঁটা যায়, এটা কখনো ভাবতেও পারিনি। কিন্তু সেই অসম্ভব কাজটিই আমার জীবনে সম্ভব করে দিয়েছে সিআরপি।’
রানা প্লাজা ধসে আহত ও বাঁ পা হারানো শিল্পী বেগম (২৬) এভাবেই তাঁর সুখের কথা জানালেন। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) মাস খানেক আগে তাঁর কৃত্রিম পা সংযোজন করা হয়।
শুধু শিল্পী বেগম নন, তাঁর মতো কৃত্রিম পা পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরও চারজন শ্রমিক।
রানা প্লাজা ধসের এক বছর পূর্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে কৃত্রিম হাত-পা সংযোজনের স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এটিই দেশে প্রথম ও একমাত্র প্রস্থেটিকস ও অর্থোটিকস স্কুল।