সিআরপির প্রতিষ্ঠাতা ভেলোরি টেইলরের সম্মানসূচক ডক্টরেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলোরি টেইলর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জোন্স ইউনিভার্সিটি তাঁকে এই ডিগ্রি দিয়েছে।সিআরপি সূত্রে জানা গেছে, ভেলোরি টেইলর ৪০ বছর ধরে অসহায় প্রতিবন্ধী মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর এ মহৎ প্রয়াসকে সম্মান জানিয়ে যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জোন্স ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯ নভেম্বর নিউইয়র্কের ইয়র্ক মিনস্টার সেন্টারে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।সমাবর্তন অনুষ্ঠানে ইয়র্ক সেন্ট জোন্স ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীরা, যুক্তরাজ্যের উচ্চপদস্থ ব্যক্তিরা, সিআরপির নির্বাহী পরিচালক, সিআরপি-যুক্তরাজ্যের বন্ধুরা, লিডস ইউনিভার্সিটির উপাচার্য এবং ইয়র্ক সেন্ট জোন্স ইউনির্ভার্সিটির আচার্য ও উপাচার্য উপস্থিত ছিলেন।